‘রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে দেশের বেশি ক্ষতি হবে’
রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে দেশের সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাতে গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় খালেদা জিয়া বলেন, ‘যে দল এই কাজ (রামপাল বিদ্যুৎকেন্দ্র) করছে তারা রাষ্ট্রদ্রোহী। তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। ক্ষমতা থেকে বিদায় নিলে এর জন্য তাদের জবাবদিহি করতে হবে।’
মতবিনিময়কালে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













