শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রামপালে ৫ লাখ গাছ লাগানো হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবুজ বেষ্টনী তৈরির জন্য রামপালে ৫ লাখ গাছ লাগানো হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে নানা তর্কবিতর্ক চলছে। এর আগে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী জানান, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে পরিবেশের কোনো ক্ষতি হবে না। আজ অনুষ্ঠানে রামপালে পরিবেশ রক্ষায় ৫ লাখ গাছ লাগানোর কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগলিক অবস্থার কারণে বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করে চলতে হয়। শুধু প্রাকৃতিক নয়, মানুষের সৃষ্টি দুর্যোগও মোকাবিলা করতে হয় আমাদের। আর আমরা সেগুলো মোকাবিলা করে যাচ্ছি। সরকার সজাগ থাকলে যেকোনো দুর্যোগ থেকে মানুষকে বাঁচানো সম্ভব।’

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচার একমাত্র পথ হচ্ছে গাছ লাগিয়ে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা।’

১৯৯১ সালের ঘূর্ণিঝড় সম্পর্কে কোনো সতর্ক দেওয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তখন এ বিষয়ে কোনো সচেতনতা ছিল না। তখনকার সরকার এ বিষয়ে কিছুই জানতো না। আমরা বিরোধী দল থাকা সত্বেও বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। ১৯৯৭ সালেও ঘূর্ণিঝড় হয়। তখন আমরা সেনা, নৌবাহিনী নিয়ে কাজ করি। জনগণকে জোর করে শেল্টারে নিয়ে আসি। মন্ত্রীরা বিভিন্ন এলাকায় গিয়ে থেকে কাজ করে। ১৯৯৮ সালে আসে বন্যা। প্রায় ৬৯ দিন ৭০ ভাগ এলাকা ডুবে ছিল। তখন আমরা বিভিন্নভাবে কাজ করেছি। তখন হাতে বানানো রুটি মানুষের কাছে পৌঁছে দেয়। তখন না খেয়ে কোনো মানুষ মারা যায়নি। ৩ মাসে হাজার খানেক মানুষ মারা গিয়েছিল। এটাও দুঃখজনক। বন্যার পানি নেমে যাওয়ার পর আমরা কৃষকদের সাহায্য করি। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের সহযোগিতা করে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ