রামাদিতে আইএসের বোমা হামলা, নিহত ২৭
বুধবার ইরাকের রামাদি শহর থেকে ৩৫ কিমি পশ্চিমে আল-আওসিল গ্রামে ইসলামিক স্টেটের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২৭ জন ইরাকি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন।
ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে ইরাকি বাহিনীর উপর গাড়ি বোমা নিয়ে ঠিক কতজন সন্ত্রাসী হামলা করেছিলেন সেটা এখনো নিশ্চিত জানা যায়নি।
ইরাকি সেনাবাহিনী আইএসের হাত থেকে রামাদি পুনর্দখলের চেষ্টা করছে বেশ কিছুদিন যাবত। যে কারণে তাদের উপর বেশ কয়েকবার পাল্টা হামলা চালিয়েছে আইএস।
গত মঙ্গলবার ইরাকি বাহিনী রামাদির কেন্দ্রে অবস্থিত হুসাইবাহ গ্রাম দখল করে নিয়ে সেখানে ইরাকের জাতীয় পতাকা উত্তোলন করেছিল। তবে আলজাজিরার সাংবাদিক ইমরান খান বাগদাদ থেকে সংবাদ দিয়েছেন যে, আইএস জঙ্গিরা অনেকেই এখনো রামাদির আশেপাশে লুকিয়ে আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













