রাশিয়ার কাছে ক্ষমা চাইবে না তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গুলি করে রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়ার কাছে ক্ষমা চাইবে না তুরস্ক।
সিএনএনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এরদোগান এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে এরদোগান বলেন, ‘আমি মনে করি, কোনো এক পক্ষের ক্ষমা চাওয়া উচিত। তবে সেটা আমরা নই।’
‘যারা আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তাদের ক্ষমা চাওয়া উচিত। আমাদের পাইলট ও সশস্ত্র বাহিনীর সদস্যরাতাদের দায়িত্ব পালন করেছে,’
এদিকে রুশ বিমান ভূপাতিত করা কে কেন্দ্র করে সীমান্তে তুরস্কের রপ্তানি পণ্যবাহী ট্রাক ফিরিয়ে দিতে শুরু করেছে রাশিয়া। তুর্কি পর্যটকদের রাশিয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসেগলু এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তাঁদের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত মঙ্গলবার আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে রুশ বিমানটিকে (এসইউ-২৪) গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় ওই বিমানের এক চালক নিহত হন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটিকে ‘পিঠে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেছেন। তিনি এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিপরীতে তুরস্ক তাদের পদক্ষেপকে ন্যায্য বলে দাবি করেছে। এমনকি বিমান অনুপ্রবেশের অভিযোগ এনে দেশটিতে থাকা রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের কাজকে সমর্থন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













