রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিলের হুমকি যুক্তরাষ্ট্রের


আলেপ্পোতে বোমা হামলা বন্ধ করা না হলে রাশিয়ার সঙ্গে সিরিয়া ইস্যুতে আলোচনার সমাপ্তি টানা হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এ হুমকি দিয়েছেন।
টেলিফোনে ল্যাভরভকে কেরি বলেছেন, আলেপ্পোতে নির্বিচারে গোলা ও বাঙ্কার বোমা হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র জানিয়েছেন, টেলিফোনে কেরি আলেপ্পোতে হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও বেসামরিক স্থাপনার ওপর নির্বিচারে বোমা হামলার বিষয়ে ল্যাভরভের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।
গত সপ্তাহে বিদ্রোহীদের সঙ্গে সিরিয়া সরকারের যুদ্ধবিরতি শেষ হওয়ার আলেপ্পোতে বোমা হামলা চালাতে শুরু করে রাশিয়া ও সরকারি বাহিনী। প্রবল এ হামলার মুখে শহরের আড়াই লাখ বাসিন্দা অবরুদ্ধ হয়ে পড়েছে।
কেরি বলেছেন, রাশিয়া দ্রুত সিরিয়ায় হামলা বন্ধ না করলে এবং পুনরায় যুদ্ধবিরতি শুরু না করলে সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বাতিল করা হবে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে আলোচনা বাতিলের প্রস্তুতি নিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













