রাশিয়ায় তুর্কি দূতাবাসে হামলা
গতকাল মঙ্গলবার সিরিয়া-তুরস্ক সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এর জেরে রাশিয়ার রাজধানী মস্কোয় তুরস্কের দূতাবাসে হামলা চালিয়েছে কয়েক শ তরুণ। আজ বুধবার এ ঘটনা ঘটে। তবে এই হামলায় কেউ আহত হননি।
খবর এএফপির।
গতকাল মঙ্গলবার সিরিয়া-তুরস্ক সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নেওয়া ওই যুদ্ধবিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে বলে অভিযোগ তুরস্কের। ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।
জানা যায়, কয়েক শ তরুণ তুরস্কের দূতাবাসে হামলা চালায়। তারা দূতাবাস ভবন লক্ষ্য করে পাথর ও ডিম ছুড়ে মারে। হামলাকারীরা ভবনটির বেশ কয়েকটি জানালা ভাঙচুর করে।
হামলার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানবিরোধী স্লোগান দেওয়া হয়। তুরস্কবিরোধী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় হামলাকারীদের হাতে।
হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের সেই চেষ্টা ব্যর্থ হয়।|
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













