তরল সুগন্ধি পানে নেশা করতে গিয়ে ৪১ জনের মৃত্যু


রাশিয়ায় গোসলের জন্য ব্যবহৃত তরল সুগন্ধি পানে নেশা করতে গিয়ে ৪১ জনের মৃত্যু হয়েছে। সাইবেরিয়ার ইর্কুতস্কে এ ঘটনা ঘটেছে বলে সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ায় দরিদ্র শ্রেণির লোকদের মধ্যে স্বস্তা গৃহস্থালি পণ্য দিয়ে নেশা করার প্রবণতা রয়েছে। এ ধরণের পণ্য ব্যবহার করে মৃত্যুর হার চলতি বছর এটিই সর্বোচ্চ।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, গোলাপ ফুলের সৌরভযুক্ত তরল সুগন্ধি মদ হিসেবে পান করা হয়েছিল। এটি পান করার পর গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছে আরো ১৬ জন। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সব দোকান থেকে ওই সুগন্ধির বোতলগুলো সরিয়ে ফেলতে শুরু করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, যে সুগন্ধি তরলটি পান করা হয়েছিল, তাতে মিথানল এবং জমাট বাধে না এমন বিষাক্ত উপাদান ছিল। এ ঘটনার পর ইর্কুতস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, যারা এ ঘটনার শিকার হয়েছে, তারা সবাই দরিদ্র শ্রেণির। এদের বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে। তবে তারা একসঙ্গে বসে এটি পান করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













