রাষ্ট্রপতিকে আবেদন দিতে পারেননি সাকার ছেলে
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে একটি আবেদন দিতে বঙ্গভবনে গিয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। কিন্তু বঙ্গবভন সেই আবেদন গ্রহণ করেনি।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। কিন্তু রাষ্ট্রপতির দেখা পাননি বা তাদের আবেদন বঙ্গভবন গ্রহণ করেনি। বিকেল ৫টার দিকে বেরিয়ে যাওয়ার সময় হুম্মাম কাদের চৌধুরী সাংবাদিকদের জানান, বঙ্গভবন থেকে মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সুবিচার’ পাওয়ার জন্য তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান বলে সাংবাদিকদের জানিয়েছেন।
বঙ্গবভনে প্রবেশ করার আগে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তার বাবার (সালাউদ্দিন) মুখ থেকে না শুনতে পাচ্ছেন, ততক্ষণ তার বাবা প্রাণভিক্ষার আবেদন করেছেন, তা তিনি বিশ্বাস করবেন না।’
আগে থেকে আবেদন জমা না দিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে আসেন তারা।
সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী বঙ্গভবনের গেটে আসলেও শুধু হুম্মাম কাদের বঙ্গভবনে ঢোকেন। ফারহাত কাদের চৌধুরী গাড়িতে বসে ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













