রাষ্ট্রপতির সঙ্গে বুয়েট প্রতিনিধি দলের সাক্ষাৎ


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বিকালে বুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জেবুন নাসরিন আহমদের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, প্রতিনিধি দল সাক্ষাৎকালে থাইল্যান্ডে চিকিৎসাধীন বুয়েট উপাচার্য খালেদা একরামের চিকিৎসা ও শারিরিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলেও জানান প্রেস সচিব।
রাষ্ট্রপতি বুয়েট উপাচার্যে আরোগ্য কামনা করেন এবং চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













