বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রপতির সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হোরোরো আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক বিদায়ী সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্র রয়েছে যার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো যেতে পারে। এসব সুযোগ কাজে লাগাতে তিনি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

মোহাম্মদ হোরোরো বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের প্রশংসা করেন এবং বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

বিদায়ী রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত হবে।
বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রপতি মরক্কোর রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে