রাস্তার ধারের দোকানে ওবামার নৈশভোজ


এক সময় যুক্তরাষ্ট্রকে ‘চিরশত্রু’ বলেই মনে করতো ভিয়েতনাম। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে দুই দেশের সম্পর্কের ধরনও। বর্তমানে ভিয়েতনামে ঐতিহাসিক সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আলোচিত এই সফটির সঙ্গে যোগ হয়েছে আলোচনার আরো একটি অনুষঙ্গ। সেটা হলো, ভিয়েতনামের একটি ফাস্টফুডের দোকনে ওবামার রাতের খাবার। দেশটির গণমাধ্যম ব্যক্তিত্ব অ্যান্থনি বোর্দাইনের সঙ্গে কমদামী একটি ফাস্টফুডের দোকানে বসে নুডলস এবং বিয়ারসহ ছয় ধরনের খাবার খেয়েছেন ওবামা।
অ্যান্থনি বোর্দাইন তার টুইটারে ওবামার সঙ্গে ভোজের সেই ছবি পোস্ট করার পর তা ব্যাপকভাবে অনলাইনে ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে রাস্তার ধারের দোকানটিতে ওবামাকে দেখে আশ্চর্য হয়ে যায় দোকানের অন্য ক্রেতারা এবং দোকানের রাঁধুনি। খুব বেশি নিরাপত্তাও নেয়া হয়নি দোকানটির আশপাশে।
অন্য ক্রেতারা স্টিলের চেয়ারে বসলেও ওবামার জন্য খালি ছিল একটি প্লাস্টিকের চেয়ার। সেখানে ওবামার উপস্থিতি টের পেয়ে ভীড় জমান কয়েক হাজার লোক। পরে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন মার্কিন প্রেসিডেন্ট। দোকানের রাঁধুনি জানান, ওবামার খাবারের দাম ছিল ছয় ডলার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













