বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাস্তায় পড়ে হাজার হাজার টাকার কয়েন! বাংলার শহরে অবাক ছবি– [ভিডিও]

এ দিন সকাল থেকেই এগরা শহরের বেশ কিছু বাসিন্দা স্থানীয় রাস্তার উপরে খুচরো পয়সা ফেলতে শুরু করেন। দেখতে দেখতে বেশ কয়েক হাজার টাকা মূল্যের কয়েন রাস্তার উপরে জমা হয়।

ব্যস্ত রাস্তার উপরে পড়ে রয়েছে হাজার হাজার টাকার কয়েন। আর স্তূপাকৃত সেই কয়েন পাশ কাটিয়েই যাতায়াত করছে যানবাহন মানুষজন। এমনই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুরের এগরার রাস্তায়।

এ দিন সকাল থেকেই এগরা শহরের বেশ কিছু বাসিন্দা স্থানীয় রাস্তার উপরে খুচরো পয়সা ফেলতে শুরু করেন। দেখতে দেখতে বেশ কয়েক হাজার টাকা মূল্যের কয়েন রাস্তার উপরে জমা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িতে, দোকানে জমে যাওয়া বিপুল সংখ্যক খুচরো পয়সা নিয়ে সমস্যার সম্মুখীন হয়েই বাধ্য হয়ে এভাবে প্রতিবাদ দেখাচ্ছেন তাঁরা।

সাধারণ মানুষের দাবি, নোটবাতিলের পর থেকে ছোট নোটের অভাব পুরোপুরি মেটেনি। এগরা শহরের অধিকাংশ ব্যাঙ্ক থেকেই বাসিন্দাদের নোটের বদলে কয়েন দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাঙ্কে টাকা জমা দিতে গেলে সেই কয়েন আর নিতে চাইছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ফলে, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকের কাছেই বিপুল সংখ্যক কয়েন জমে গিয়েছে। যা নিয়ে প্রতিদিনের কাজ চালানো অত্যন্ত সমস্যার। বার বার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েও লাভ না হওয়ায় এভাবে রাস্তায় কয়েন ফেলে প্রতিবাদ করা হল বলে জানিয়েছেন বাসিন্দারা।

অভিনব এই প্রতিবাদ দেখতে যথেষ্ট ভিড়ও জমে যায়। শেষ পর্যন্ত ঘটনাস্থলে যায় এগরা থানার পুলিশ। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে রাস্তা থেকে কয়েন সরিয়ে নেন স্থানীয় বাসিন্দারা।



এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প