মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাস্তা অবরোধের শাস্তি সাত বছরের কারাদণ্ড

আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এ আইনে রাস্তা অবরোধসহ ৯ ধরনের অপরাধ করলে সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আগে এ আইনে সর্বোচ্চ ৫ বছরের শাস্তি দেওয়া হতো। সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনের ৪ নম্বর ধারায় শাস্তির বিধানে পরিবর্তন আনা হয়েছে। এ আইনের আওতায় কেউ অপরাধ করলে এখন সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হবে। অপরাধগুলোর মধ্যে রয়েছে- কাউকে ভয়ভীতি দেখানো, বল প্রয়োগ করা, রাস্তা অবরোধ, জোর করে মালামাল ও সুযোগ সুবিধা আদায় করা, আকাশ, নৌ ও বিমান যান চলাচলে বাধা দেওয়া, যানবাহনে গতি কমানো, গতিপথ ঘুরিয়ে দেওয়া। এ ধরনের অপরাধ ঘটালে অপরাধীকে এ আইনের আওতায় সাজা দেওয়া হবে।’

এ সময় আগামী নির্বাচনকে সামনে রেখে এ আইনে পরিবর্তন করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা গতানুগতিক পরিবর্তন। এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই।’

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কর্তৃক প্রস্তাবিত ‘কনভেনশন অন দ্য ফিজিক্যাল প্রোটেকশন অব নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অ্যান্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিস’ এর খসড়া ও এর অনুসমর্থনের প্রস্তাব, বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সইয়ের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গর্ভনমেন্ট অব দ্য রাশিয়ান ফেডারেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন কো-অপারেশন কনসার্নিং রিটার্ন অব স্পেন্ট নিউক্লিয়ার ফুয়েল ফ্রম রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট টু দ্য রাশিয়ান ফেডারেশন’ এর খসড়ায় এবং ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ