রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ


যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন সেখানকার ব্যবসায়ীরা। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় দোকানদাররা একদফা নিয়ে রাস্তা আটকে দেন।
এ বিষয়ে আব্দুস সামাদ নামের একটি দোকানের ব্যবস্থাপক বলেন, “রাতে মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নামেন।”
পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, “আমরা যতদূর শুনেছি গতকাল রাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়।”
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, আমরা এখানেই আছি। তাদের সঙ্গে কথা বলছি। একটু পরে আপনাদের আপডেট জানাতে পারব।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













