রুশদির বই কিনলেন ওবামা
দুই কন্যা সাশা ও মালিহাকে নিয়ে স্থানীয় একটি বইয়ের দোকানে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার দুই মেয়েকে নিয়ে গিয়ে ওই দোকানটিতে বিভিন্ন লেখকের নয়টি বই কিনেন ওবামা। এর মধ্যে ছিল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির একটি উপন্যাস।
নয়টি বইয়ের মধ্যে সালমান রুশদির সাম্প্রতিক উপন্যাস ‘টু ইয়ারস এইট মান্থস অ্যান্ড টুয়েন্টি এইট নাইটস’ ছাড়াও রয়েছে, জোনাথন ফ্রাঞ্জেনের ‘পিউরিটি’, সিনথিয়া ভয়গটের ‘এলস্কে : এ নোভেল অব দ্য কিংডম’, ফন ফরচুনস হুইল ও জাকারু, নাতালি লয়েডের ‘এ স্নিকার অব ম্যাজিক, জেরি স্পাইনেলির ‘স্টারগার্ল’, হার্ড লুকের ‘ডায়েরি অব অ্যা হুইমপি কিড’, ‘জেফ কিনের বুক-৮’ এবং র্যাচেল রেনে রাসেলের ‘ডর্ক ডায়েরিস : টেলস ফ্রম অ্য নট-সো-ফেবুলাস’।
আপসুর স্ট্রিটের একটি ছোট বইয়ের দোকন থেকে তারা এসব বই কিনেন। বাদামি রঙের একটি ব্যাগে বইগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার সময় স্বভাবসুলভ হাসিতে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। বই কেনা শেষে তিনজন পাশের একটি দোকানে আইসক্রিম কেনার জন্য থামেন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













