রুশ বিমান হামলায় সমস্যা রয়েছে : ওবামা
সিরিয়ায় রুশ বিমান হামলায় সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, নিজের আকাশসীমা রক্ষার অধিকার তুরস্কের রয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সিরীয়-তুর্কি সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় এটাই প্রমাণ হয়, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে সমস্যা রয়েছে।
রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে বারাক ওবামা বলেন,
রাশিয়ার জঙ্গি বিমানগুলো তুরস্কের সীমান্তের কাছাকাছি সিরিয়ার মধ্যপন্থী বিরোধী গোষ্ঠীগুলো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। নিজের এলাকা ও আকাশসীমা রক্ষার করার অধিকার তুরস্কের রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনা সিরীয় সংঘাতের দ্রুত কূটনৈতিক নিষ্পত্তির প্রয়োজনীয়তাকেই তুলে ধরছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













