রেলপথের অডিট নিয়ে অসন্তোষ প্রকাশ


রেলওয়ে বিভাগের অডিট আপত্তিগুলোর কয়েকটি নিষ্পত্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে অবিশিষ্ট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ সোমবার জাতীয় সংসদের ‘সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির’র ৪৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে বিভাগ এর (বর্তমান রেলপথ মন্ত্রণালয়) ২০০৮-২০০৯ অর্থ বছরের হিসাব সম্পর্কিত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বার্ষিক অডিট রিপোর্ট, ২০০৯-২০১০ অন্তর্ভূক্ত অনুচ্ছেদ নং-১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,১৪ ও ১৫ এর উপর উত্থাপিত অডিট আপত্তিসমূহ পর্যালোচনা করা হয়। এছাড়া পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধন্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো: আব্দুস শহীদ, মোহাম্মদ আমানউল্লাহ, পঞ্চানন বিশ্বাস, বেগম রেবেকা মমিন, মো: শামসুল হক টুকু, মো: রুস্তম আলী ফরাজী এবং বেগম ওয়াসিকা আয়েশা খান অংশগ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













