রেলমন্ত্রীকে নিয়ে এতো আলোচনার সমালোচনা


প্রথমবারের কন্যা সন্তানের বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রাজধানীর স্কয়ার হাসপাতালে শনিবার দুপুর ২টা ৪৫মিনিটে স্ত্রী হনুফা বেগম ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন।
৬৭ বছর বয়সে প্রথমবার পিতৃত্বের স্বাদ পাওয়া মুজিবুল হকের বাবা হওয়ার খবরে পরক্ষণেই সোস্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। সোস্যাল মিডিয়ার এই ভূমিকাকে ভালোভাবে নিতে পারেননি প্রবাসী লেখিকা আশা নাজনীন।
আশা নাজনীন তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: একজন ভদ্রলোক ষাটের ঘরে পা দিয়ে বিয়ে করলেন। আমরা হাসাহাসি শুরু করলাম। এরপর তিনি বাবা হলেন, আমরা হাসাহাসি শুরু করলাম।
নিজের দাম্পত্য নিয়ে তরুণ সমাজ কি খুব হতাশ? নইলে একজন প্রবীন ব্যক্তির দাম্পত্য ও বাবা হওয়া নিয়ে এদের এতো জলে কেন? বিকারগ্রস্ততা চরমে পৌঁছে গেছে।


এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













