রেলমন্ত্রী হাসপাতালের আইসিইউতে
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রেলমন্ত্রী মুজিবুল হককে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) নেওয়া হয়েছে। রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন। গত ১৭ জুলাই পেটে আলসারের কারণে রক্তক্ষরণ হওয়ায় রেলমন্ত্রীকে সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, গত বৃহস্পতিবার মন্ত্রীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। কিন্তু আলসারের কারণে পেটের ভেতরে আবারও রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থার অবনতি হয়। এ জন্য তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। মন্ত্রীর সঙ্গে স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও একান্ত সচিব কিবরিয়া মজুমদার রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













