রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানের জরুরি বৈঠক ডেকেছে মিয়ানমার


রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে আসিয়ান সম্মেলন আহ্বান করেছে মিয়ানমার। দেশটির একজন উচ্চপদস্থ কূটনীতিক সোমবার এ কথা জানিয়েছেন।
ফিলিপাইনের এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর ব্যাপক নির্যাতন-নিপীড়নে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে গত দুই মাসে ২০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে ওই অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছে, যাদের অনেকেই বাংলাদেশে ঢুকেছে। পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করেছে, সেনারা তাদের স্বজনদের হত্যা করার পাশাপাশি নারী ও শিশুদের ধর্ষণ করছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলো কূটনৈতিক চাপে ফেলেছে মিয়ানমারকে।
গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রোহিঙ্গাদের উপর ‘গণহত্যা’ বন্ধে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছিলেন। রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে কুয়ালালামপুরে হাজার্ হাজার মানুষের এক বিক্ষোভে নের্তৃত্বও দেন তিনি।
মিয়ানমার অবশ্য বরাবরই এ ধরনের সব অভিযোগ অস্বীকার করে আসছে। মালয়েশিয়ায় বিক্ষোভের জবাবে মিয়ানমার তাদের দেশের মালয়েশিয়ান রাষ্ট্রদূতবে তলব করে ও মিয়ানমারেরর কর্মীদের মালয়েশিয়া যাওয়া স্থগিত করে।
ফিলিপাইনের ওই কূটনৈতিক সূত্র বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে। তবে জাপানের সংবাদপত্র নিক্কেই বলেছে, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ১৯ ডিসেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে মিয়ানমার কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













