রোববার জামায়াতের হরতাল
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর প্রতিবাদে আগামী রোববার সকাল ৬টা থেকে পরের দিন সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াত। আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষে এ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, আগামীকাল শুক্রবার দেশব্যাপী দোয়া, শনিবার বিক্ষোভ ও রোববার হরতাল পালন করবে জামায়াতে ইসলামী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













