রোববার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের নামে ‘মিথ্যা অপপ্রচার’ ও মামলা প্রত্যাহারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।
আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এবং ২৫ অক্টোবর সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরফত আলি সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, বিদেশী নাগরিক হত্যায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপি’র সদস্য সচিব হাবিব-উন-নবী সোহেলকে জড়িয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে এবং ২৫ অক্টোবর সারাদেশের জেলা ও মহানগরীতে বিক্ষোভ করবে স্বেচ্ছাসেবক দল।
স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচি সর্বাত্মক সফলভাবে পালন করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরফত আলি সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













