সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোহিঙ্গা নির্যাতন বিষয়ে কৌশলী বক্তব্য সুচির

নীরব ভূমিকার জন্য সমালোচিত মায়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সুচি দেশটির রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে মুখে কুলুপ এঁটেই রইলেন।বৃহস্পতিবার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সিঙ্গাপুরে এক ব্যবসায়িক ফোরামে সুচি বলেন, তিনি ‘শান্তি এবং জাতীয়ভাবে সমঝোতা’র কাজ করবেন।তবে এবারও তিনি রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে দীর্ঘ বছর ধরে চলা বিদ্রোহের কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলতি বছরই কয়েক হাজার গৃহহীন মানুষ চীনে পাড়ি জমিয়েছেন। সিঙ্গাপুরে সুচি বলেন, ‘আমাদের দেশ বর্তমানে বহু প্রতিকূলতার সম্মুখীন। আমাদের রয়েছে বহু নৃতাত্ত্বিক সম্প্রদায়। দেশের স্থিতিশীলতা ও আইন রক্ষায় কাজ করা প্রয়োজন।’ তবে এ সময় তিনি রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গাদের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মিয়ানমারে সহিংসতার হাত থেকে বাঁচতে গত সপ্তাহে প্রায় ১০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে বসবাসরত এই সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০ হাজার রোহিঙ্গাকে এরই মধ্যে উচ্ছেদ করেছে দেশটির সেনাবাহিনী। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। কিন্তু গত কয়েক সপ্তাহে প্রায় ১০ হাজার রোহিঙ্গা শুধু গায়ে কাপড়টুকু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে বলে জানায় জাতিসংঘ।

এদিকে সুচির এ ধরনের মন্তব্যের নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ওএইচসিএইচআর। সংস্থাটি জানায়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার সংখ্যালঘু মুসলিমদের বাংলাদেশে পালাতে বাধ্য করা হচ্ছে। এটিকে মানবতাবিরোধী অপরাধ বলে গণ্য করেছে ওএইচসিএইচআর।

inShare

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প