রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোহিঙ্গা শিবিরে গত বছর সশস্ত্র গোষ্ঠীর সংঘাতে নিহত ৬৫

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ২০২৪ সালে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটস।

মিয়ানমারে সামরিক নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বিভিন্ন শিবিরে বারো লাখের মতো শরণার্থী অবস্থান করছেন বলে বাংলাদেশের কর্তৃপক্ষ জানিয়েছে।

রোহিঙ্গা শিবিরগুলোতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা), রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশন (আরএসও) এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে এই গোষ্ঠীগুলোর সৃষ্ট সহিংসতায় ৯০ জন নিহত হন৷ ২০২৪ সালে অবশ্য এরকম সংঘাতে নিহতের সংখ্যা কমে ৬৫-তে নেমে এসেছে৷ এছাড়া, অপহরণ, চাঁদাবাজি ও হামলার বেশ কিছু ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি।

ফরটিফাই রাইটসের পরিচালক জন কুইনলি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, “রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশ ও মিয়ানমারে প্রায় সম্পূর্ণ দায়মুক্তভাবে তাণ্ডব চালাচ্ছে। শুধু তাদের সদস্যরাই নয়, সাধারণ শরণার্থীরাও এর ভুক্তভোগী হচ্ছেন।”

সংস্থাটি বাংলাদেশ সরকারকে শরণার্থী শিবিরে চলমান সহিংসতার যথাযথ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা মনে করছেন, কিছু ঘটনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে, যা আন্তর্জাতিক আদালতে বিচারযোগ্য।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করেছেন এবং রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ