র্যাবের গোয়েন্দা প্রধান সিএমএইচে ভর্তি


সিলেটে জঙ্গিদের বোমা বিস্ফোরণের হামলায় গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক (ডিরেক্টর-ইন্টেলিজেন্স) আবুল কালাম আজাদকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার রাত ৮টার কিছুক্ষণ পর তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপরই তাকে সিএমইচে ভর্তি করা হয়। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর থেকে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
র্যাবের মিডিয়া অফিসার মিজানুর রহমান জানান, তাকে সিএমএইচে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য, ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। ওই রাতে তাকে হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













