বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত


বল হাতে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। ২৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়ার পর অন্তত বোলারদের কাছ থেকে কিছুটা লড়াই আশা করেছিল বাংলাদেশের সমর্থকরা। সে লড়াইটা মোস্তাফিজ, রুবেল, তাসকিন কিংবা সাকিবরা মোটেও করতে পারেনি। ফলে বাংলাদেশকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত।
বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরি, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৫৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৮ জুন, লন্ডনের কেনিংটন ওভালে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত।
বিস্তারিত আসছে…
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













