‘লজ্জা থাকলে সংসদে যাবে না সেলিম ওসমান’


নারায়নগঞ্জের বহুল আলোচিত শিক্ষকে কানধরে উঠ-বস করার ঘটনায় জড়িত স্থানিয় সংসদ সদস্য সেলিম ওসমানকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বরেছেন, ‘ সেলিম ওসমানের যদি লজ্জা থাকে আগামী বাজেট অধিবেশনে সংসদে তিনি অংশ নেবেন না।’
রোববার দুপুরে লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত হলে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘মানুষ গড়ার করিগরের সাথে এ ধরনের আচরণ আমাদের জন্য লজ্জার। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢামেকের নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান। সেখানে ওই শিক্ষকের স্ত্রী সবিতা হালদারও উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘চিকিৎসার ব্যাপারে কোনো ত্রুটি হবে না। নিরাপত্তার বিষয় নিয়েও দুশ্চিন্তা করবেন না।’
পরে শ্যামল কান্তি ভক্তের চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখতে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এনামুল করিমসহ অনান্য চিকিৎসকদের নির্দেশনা দেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান, বিএমএ মহাসচিব ইকবাল প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













