লতিফের মাথায় আঘাতের আহ্বান মহিউদ্দিনের


বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সংসদ সদস্য এম এ লতিফের মাথায় আঘাত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি লতিফের সহযোগীদের তালিকা করারও নির্দেশ দেন।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে লালদীঘি ময়দানে আয়োজিত প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী এ আহ্বান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বিকৃতিকারীর গ্রেফতার, বিচার ও শাস্তির দাবিতে নাগরিক মঞ্চ চট্টগ্রামের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ”এম এ লতিফের অপকর্মের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে। তিনি বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে পাপ করেছেন। এর প্রতিবাদে কিছুদিন আগে সভা হয়েছিল। সেখানে কিছু আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু কোনো ফল হয়নি।”
তিনি আরো বলেন, ”লতিফ যেন চট্টগ্রামে আসতে না পারে। তার সাথে যে সহযোগী আছে, সে গাড়িতে করে তাকে নিয়ে আসে। কেন নিয়ে আসবে? কোন শক্তির বলে? তাদের আমি চিনি। কেন লতিফকে নিয়ে বঙ্গবন্ধুর কন্যার কাছে যাবেন? তারা কারা? তারা পাকিস্তানি মনোভাবাপন্ন ব্যক্তি।”
সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ”লতিফের পক্ষাবলম্বন করছেন তাঁরা, যাঁরা প্রধানমন্ত্রীর আশপাশে দাঁড়িয়ে গুণকীর্তন করছেন। তাঁরা কারা আমি জানি। তাঁরা প্রধানমন্ত্রীকে বলেছেন মহিউদ্দিন চৌধুরী পাগল হয়ে গেছে।”
নাগরিক মঞ্চ, চট্টগ্রামের আহ্বায়ক এ কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













