লন্ডনে ফের ভবনে আগুন, আটকা পড়েছে বাংলাদেশিরা


আগুন যেন লন্ডনের পিছু ছাড়ছে না। গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পূর্ব লন্ডনের একটি চারতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্য সান অনলাইন এ খবর দিয়েছে।
এদিকে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন জানাচ্ছে ওই ভবনটিতে কয়েকজন বাংলাদেশি আটকা পড়েছেন।
৭০ জনের বেশি অগ্নিযোদ্ধা ভবনটিতে আগুন নেভাতে চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। ভবনটির তৃতীয় তলায় জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা গেছে।
লন্ডনের ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে তৃতীয় তলায় সূত্রপাত হওয়া আগুন উপরের তলাতেই ছড়িয়ে পড়ে। আগুন নেভানো ও বাসিন্দাদের সরিয়ে নেবার চেষ্টা চলছে।
এর আগে, লন্ডনে গ্রেনফেল টাওয়ারের আগুনে পুড়ে ৭৯ জন মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













