লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রবিবার রাতে লন্ডন পৌঁছেছেন।
রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিমান গতকাল লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার মো. আবদুল হান্নান হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন টেলিফোনে একথা জানান।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিনী রাশিদা খানম সঙ্গে রয়েছেন। তিনি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













