লন্ডন যাচ্ছেন সৈয়দ আশরাফ


লন্ডন যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
দলীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার তাঁর লন্ডন যাওয়ার কথা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিনি ১৫ দিনের ছুটির আবেদন জমা দিয়েছেন।
সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের সবাই লন্ডনে বসবাস করেন। জানা গেছে,তাঁর স্ত্রী অসুস্থ। তাকে দেখতেই তিনি সেখানে যাবেন।
গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাতে পারেন যে আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুলের স্ত্রী অসুস্থ। এর পরই সৈয়দ আশরাফুলকে লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত কয়েক দিন ধরে দলের জাতীয় সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করেন। শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অষ্টমবারের মতো সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













