শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব: বিজেপি নেতা

রামনবমীর মিছিলে অস্ত্রের আস্ফালনের সমালোচনাকারীদের লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি’র এক নেতা।

শনিবার বিজেপি পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ এ হুমকি দেন। খবর আনন্দবাজার’র।

ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের বেদিতে মালা দিতে গিয়ে দিলীপ বলেন, ‘রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বেরনো হবেই। যাদের তা সহ্য হচ্ছে না, তাদের জন্য বেনাপোল, পেট্রাপোল ও ওয়াঘা সীমান্ত (স্থলবন্দর) খোলা রয়েছে। ‘

আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘নিজেরা না গেলে লাথি মেরে পাঠিয়ে দেব। দিদির পুলিশ যতই কেস করুক, এখানে বাবর-তালিবানের রাজত্ব চলবে না। রাম রাজত্ব চলবে। ‘

কেন বাংলাদেশে পাঠানো হবে এমন প্রশ্নে দিলীপ বলেন, ‘এই দিদি (মমতা) মৌলবাদীদের দমন করতে পারছেন না, ওই দিদি (শেখ হাসিনা) তা পেরেছেন। তাই সেখানে পাঠানোর কথা বলেছি। ‘

বিজেপি’র এই নেতা এমন সময় এ ধরনের মন্তব্য করেছেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় ভারত অবস্থান করছেন। তিনি ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পুনর্ব্যক্ত করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প