মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘‘লাদেনকে খতম করা হবে জানত পাকিস্তান’’

অ্যাবোটাবাদে মার্কিন সেনা অভিযানের কথা আগে থেকেই জানত পাকিস্তান৷ নয়া তথ্যের মোড়কে এমনই দাবি জানালেন প্রথম সারির এক মার্কিন সাংবাদিক৷

মৃত্যুর আগে দীর্ঘদিন পাকিস্তানের স্বর্গরাজ্যে ছিলেন আল কায়েদা সুপ্রিমো ওসামা বিন লাদেন৷ তাঁর অ্যাবোটাবাদের বাড়িতে ঢুকে লাদেনকে খতম করে মার্কিন সেনা৷ এই অভিযান সম্পর্কে পাকিস্তান অবহিত ছিল না বলে ইসলামাবাদ দাবি জানালেও, সেই দাবি খারিজ করে দেন আমেরিকার উল্লেখযোগ্য তদন্তকারী সাংবাদিক স্যামর হার্শ৷ তাঁর দাবি, আমেরিকা ও পাকিস্তানের মধ্যে গোপন চুক্তির পরই ২০১১ সালে মার্কিন নেভি সিলের জওয়ানরা অব্যাটাবাদে অপারেশন নেপচুন স্পিয়ার চালায়৷ এই অভিযানেই খতম হয় একদা বিশ্বত্রাস ওসামা বিন লাদেন৷৯/১১ হামলার জন্য দায়ী ছিলেন বিন লাদেন৷

পাকিস্তানের বৈদ্যুতিন সংবাদমাধ্যম ডন’কে দেওয়া এক সাক্ষাৎকারে হার্শ বলেন, গত বছর নতুন কিছু সাক্ষ্য-প্রমাণ হাতে আসে তাঁর৷ যার থেকে তিনি নিশ্চিত হন লাদেনের মৃত্যু ছিল প্রতারণাপূর্ণ৷ তিনি আরও বলেন, ২০০৬ সাল থেকে বিন লাদেনকে আটকে রেখেছিল পাকিস্তান৷ কিন্তু পাকিস্তানের সঙ্গে আমেরিকার চুক্তি হওয়ার পরই অ্যাবোটাবাদে হানা দেয় মার্কিন সেনা৷ এবং সম্পূর্ণ অজ্ঞাত সেজে থাকে পাকিস্তান৷

হার্শ আরও বলেন, পাকিস্তানের সচেতনতা ছাড়া অ্যাবোটাবাদে মার্কিন হেলিকপ্টারের ঢোকা সম্ভব ছিল না৷ তাঁর কথায়, ‘‘ভারতের উপর নজর রাখার জন্য সর্বদা সচেতন থাকে পাকিস্তান৷ তাদের ব়্যাডার সক্রিয় থাকে৷ নজরদারি চালায় এফ-১৬৷’’ এই অভিযান সম্পর্কেও জ্ঞাত ছিল ইসলামাবাদ৷

গত বছর এই বিষয়ে একটি আর্টিকাল প্রকাশ করেন স্যামর হার্শ৷ যদিও হার্শের বক্তব্য খারিজ করে দেয় হোয়াইট হাউস৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প