বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাদেনের দেহরক্ষী এখন আল-কায়েদার মুখপাত্র!

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের সাবেক এক দেহরক্ষীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১০ বছরের বেশি সময় ধরে গুয়ানতানামো বে কারাগারে বন্দী থাকার পর ২০১২ সালে মুক্তি পান তিনি। এরপর থেকে আল-কায়েদায় যোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রচার করা বিভিন্ন ভিডিওতে তাকে দেখা গেছে মুখপাত্র হিসেবে।

৬ ফেব্রুয়ারি আল কায়েদার প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, ইব্রাহিম আল কাজি নামের লাদেনের এই সাবেক দেহরক্ষী সৌদি রাজতন্ত্রের নিন্দা ও আরব উপদ্বীপের আল কায়েদা শাখায় যোগদানের জন্য তরুণ জিহাদীদেরকে ইয়েমেন সফরের আহ্বান জানান।

৫৫ বছর বয়সী তালেবানের সাবেক এই জঙ্গিকে ২০০১ সালে আফগানিস্তানে গ্রেফতার করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে তাকে বন্দী রাখা হয়। ২০১২ সালে কারাগার থেকে মুক্তির পর আল-কায়েদার এই জিহাদিকে আফ্রিকার দেশ সুদানে পাঠানো হয়। পরে সেখানে তিনি ট্যাক্সি চালকের কাজ নেন। কিন্তু গত বছর আল-কায়েদার প্রচারণামূলক ভিডিওতে কাজির মুখ দেখা যায়।

সর্বশেষ প্রচারিত সহ চারটি প্রচারণামূলক ভিডিওতে আল-কায়েদার এই জঙ্গিকে দেখা গেছে। এর একটি ভিডিওতে তিনি সৌদি আরবে সম্প্রতি ৪৭ নাগরিকের শিরচ্ছেদের ঘটনার নিন্দা জানান। সৌদি আরবে ভয়াবহ হামলা চালানোরও হুমকি দেন ইব্রাহিম আল কাজি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প