লাদেন হত্যা সরাসরি টুইট করতে চেয়েছিল সিআইএ
পাকিস্তানের অ্যাবোটাবাদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার ঘটনা সরাসরি টুইট করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)। লাদেন হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ওয়ানটেড ম্যান লাদেন হত্যার ঘটনায় সিআইএ নিজেদের বিস্তারিত মিশন ও গোয়েন্দা তথ্য টুইটারে জানিয়েছে। টুইটটি প্রায় দুই হাজার ফলোয়ার ফেভারিট করে রেখেছে।
তবে টুইটারে এ পরিকল্পনার নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। তাঁরা বলছেন, এটা হতো উদ্ভট ও বিব্রতকর।
২০১১ সালের মে মাসে অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অভিযানে লাদেনকে হত্যা করা হয়। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলা আল-কায়েদা নেতার নির্দেশেই হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













