রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পৌর নির্বাচন

লাভবান কে হাসিনা, না খালেদা?

অনেক আলোচনা-সমালোচনার মুখেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করছে আওয়ামী লীগ সরকার। ২০৪১ সালের যে স্বপ্ন দেখছে সরকার, হয়তো সেই স্বপ্ন বাস্তবায়ন অথবা মধ্যেবর্তী নির্বাচনের লক্ষ্যে নিজেদের জনপ্রিয়তা মাপার জন্যেই দলীয় প্রতীকে নির্বাচনরে ব্যবস্থা করা হয়েছে।

এই নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা। কেননা বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অধিকাংশ সাধরণ মানুষেরই দাবি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গণমানুষের সেই ধারনাই সঠিক হয়েছে। তাই এ নির্বাচনটা আওয়ামী লীগের কাছে একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন। এজন্যে সরকারের উচিত এই নির্বাচনকে বিতর্কিত হতে না দেয়া।

তবে বর্তমান সরকার যে কারণেই এই প্রক্রিয়ায় নির্বাচন করুক না কেন? এই নির্বাচনে বিএনপিই লাভবান।কারণ সরকারের কোনঠাসার কারণে বিএনপি মাঠে বড় ধরনের কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না। তবে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি রাজনৈতিক ভাবে কর্মসূচি পালন করার বড় একটি সুযোগ পাচ্ছে। কেননা নির্বাচন কমিশন প্রার্থীদের হয়রানি না করার জন্য পুলিশ বাহীনিকে নির্দেশ দিয়েছেন।

তাছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বিভিন্ন উপজেলায় গিয়ে প্রার্থীদের জন্য গণসংযোগ করতে পারবেন। পাশাপাশি জিমিয়ে পড়া দলকে উজ্জীবিত করার সুযোগ পাচ্ছে বিএনপি। এছাড়াও আগামী দিনে সরকার পতনের আন্দোলনের জন্য তৃণমূল নেতাদের দিক নির্দেশনা দেয়ার একটি বড় সুযোগ পাচ্ছে তারা।

এদিকে সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে সেটাও বিএনপির জন্য লাভজনক। কেননা বিএনপি বারবার দাবি করছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যদি সরকার সিটি নির্বাচনের মতো এবারও ব্যর্থতার পরিচয় দেয় তাহলে বিএনপি আরও একবার প্রমাণ করার সুযোগ পাবে নিজেদের দাবির পক্ষে। এতে দেশ-বিদেশে বিএনপির পক্ষে আরও সমর্থন বাড়বে। আর নির্বাচন সুষ্ঠু হলে বিভিন্ন জরিপ, চায়ের দোকান, রাস্তা-ঘাটে শোনা সাধারণ মানুষের আলাপচারিতা ও একজন সাংবাদিক হিসেবে এতটুকু বলা যায় বিএনপির জয়লাভ অসম্ভব কিছু নয়। আর বিএনপি জয়লাভ করলে সেটাও আগামী দিনের আন্দোলনের জন্য বেশ কাজে দিবে। তাই বলা যায় এই নির্বাচনে উভয় দিকেই বিএনপি লাভবান।

লেখক: সাংবাদিক। [email protected]

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী