লাশ ফেলার চক্রান্ত চলছে ঢাবিতে


একটি বিশেষ রাজনৈতিক মহল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আজ বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাবি উপাচার্য এই মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা, এনডিসি বিকাশ বিশ্বাস, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল প্রমুখ।
ঢাবি ভিসি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়কে অচল করা, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যাতে চলতে না পারে, সে জন্য ষড়যন্ত্র, চক্রান্ত প্রতিনিয়ত চলছে। এমনকি এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিয়েছে, তাদের বক্তব্য যদি শোনা যায়, যে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ডেড বডি (লাশ) ফেলা যায়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।”
স্বাধীন তথ্য কমিশন গঠনের কারণে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে বলেও দাবি করেন ঢাবি ভিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













