লিবিয়ায় বন্দিশিবিরের দুঃসহ যন্ত্রনা থেকে ৪৬ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত


জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার মিসরাতার একটি বন্দিশিবির থেকে ৪৬ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। খবর লিবিয়া হেরাল্ডের।
২০১৪ সালের পর মিসরাতায় চালানো এটিই প্রথম অভিযান। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস এবং একই শহরের ক্রারিম বন্দিশিবিরের সহায়তায় অভিযান পরিচালিত হয়।
আইওএম জানিয়েছে, লিবিয়া ছাড়ার আগে প্রত্যেককে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। প্রত্যেককে প্রয়োজনীয় পোশাকও দেয়া হয়।
লিবিয়া হেরাল্ডের খবরে বলা হয়, দেশে ফেরা এই ৪৬ বাংলাদেশির প্রত্যেকে আইওএমের পুনর্বাসন কর্মসূচির সুবিধা পাবেন। এর আওতায় তারা দেশে ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় সহযোগিতা, শিক্ষা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন।
২০১৬ সালে ২ হাজার ৭৭৭ বন্দীকে দেশে ফিরতে সহযোগিতা করেছিল আইওএম। এদের মধ্যে ৫২২ জন পুনর্বাসন কর্মসূচির সুবিধা পাচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













