লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা, ৩৭ বাংলাদেশি আটক
ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ৩৭ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পাতায় এই তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের পোস্টে বলা হয়েছে, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার ঊপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।
আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা’ বন্দি শিবিরে রাখা হয়েছে।
দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে।
আটক বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অতি সম্প্রতি লিবিয়ায় ঢোকার কথা জানিয়েছেন বলে দূতাবাসের ভাষ্য।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













