বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন গবেষণা

শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশ ও পূর্ব ভারতের ভূ-পৃষ্ঠের নিচে ‘সম্ভবত’ একটি শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে এবং এর ফলে ১৪ কোটি মানুষ ঝুঁকিতে পড়বে। সোমবার নেচার জিওসায়েন্স সাময়িকীর এক গবেষণা প্রবন্ধে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই গবেষণা অনুযায়ী, ভূমিকম্পটি খুব শিগগির আঘাত হানবে না। তবে এটি অনিবার্য। কারণ পৃথিবীর কঠিন উপরিভাগগুলো একে অপরকে ধাক্কা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক মাইকেল স্টেকলার টমসন রয়টার্স ফাউন্ডেশনকে বলেন, আরো গবেষণা ছাড়া এখনই বলা যাচ্ছে না, এই ভূমিকম্প কবে আঘাত হানতে পারে।

বিশ্বের সবচেয়ে জনবহুল ও দরিদ্রতম দেশ বাংলাদেশ ও পূর্ব ভারতে সম্ভাব্য ভূমিকম্পের উৎপত্তিস্থলের ৬২ মাইলের (১০০ কিলোমিটার) মধ্যে ১৪ কোটি মানুষের বসবাস।

গবেষণায় বলা হয়েছে, এ ভূমিকম্পে বাংলাদেশের চারদিকে ছড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ ভবন, ভারী শিল্প, বিদ্যুৎকেন্দ্র এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে।

গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদ-নদীর ব-দ্বীপের ১২ মাইল (১৯ কিলোমিটার) গভীরে থাকা জেলাটিনের মতো (এক ধরনের স্বাদহীন জেলি) কাদামাটি অনেক স্থানের ভবন, সড়ক ও মানুষ গিলে নিতে পারে।

গবেষণায় বলা হয়, সম্ভাব্য এই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ২৪ হাজার বর্গমাইল (৬২ হাজার বর্গকিলোমিটার) এলাকা।

সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ভূমিকম্পে বাংলাদেশের রাজধানী ঢাকা এতটাই ক্ষতিগ্রস্ত হতে পারে যে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। এই এলাকা ভূপৃষ্ঠের একই ফল্ট লাইনে রয়েছে, যেখানে ২০০৪ সালের ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের পর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে দুই লাখ ৩০ হাজার মানুষ নিহত হয়েছে।

গবেষকরা ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, বাংলাদেশের পূর্বাঞ্চল এবং পূর্ব ভারতের তলদেশের প্লেটগুলো উত্তরপূর্বে প্রতিবেশী দেশ মিয়ানমারের দিকে সরে যাচ্ছে। যার কারণে ভূপৃষ্ঠের নিচে অস্থিরতা দেখা দিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত