শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরাক-ইরানে, নিহত ১৩৫


ইরাকের রাজধানী বাগদাদে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার রাত ৯টায় এ ভূমিকম্প আঘাত আনে।
ভূমিকম্পে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এ ছাড়া ইরান সীমান্তজুড়ে আটটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, ভূমিকম্প টের পেয়ে বাগদাদের বাসিন্দাদের অনেকে রাস্তায় নেমে আসেন। এ ছাড়া শহরটির বহুতল ভবনে অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সিএনএন-এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১০০ জন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০০০ জন। ইতিমধ্যে আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে।
ইরানের সরকারি টিভি চ্যানেলে জানানো হয়, ভূমিকম্পে দেশটির সীমান্তবর্তী কাসর-ই-শিরিন শহরে অনেকে আহত হয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।
যদিও ইরাকি আবহাওয়াবিদদের দাবি, এটি ছিল ৬ দশমিক ৫ মাত্রার।
ইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













