শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শক্ত মেরুদণ্ডযুক্ত নির্বাচন কমিশন দরকার, বললেন নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে আইনের শাসন, মানবাধিকারসহ মৌলিক অধিকার ফিরিয়ে আনতে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য শক্ত মেরুদণ্ডযুক্ত নির্বাচন কমিশন দরকার।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার কচি কাচা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে জিয়া শিশু কিশোর কেন্দ্রীয় মেলা কেন্দ্রীয় সংসদ।

অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, সার্চ কমিটির নামে আবারো দলীয় অনুগত ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলে তা মেনে নেওয়া হবে না। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন এবং আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নিতে আওয়ামী লীগের নতুন কমিটির প্রতি আহ্বানও জানান তিনি। তিনি বলেন, দেশ থেকে গণতন্ত্রের পাশাপাশি বিদায় নিয়েছে মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা।

নজরুল ইসলাম খান বলেন, ‘সবার সম্মতি নিয়ে, পরামর্শ নিয়ে এমন লোকদের নিয়ে নির্বাচন কমিশন করতে হবে যাদের মাথা কোথাও বন্ধক থাকবে না। যারা সংবিধান ও প্রচলিত আইনের বাইরে যাবে না, সেটা যেই বলুক না কেন। যাদের মেরুদণ্ডের হাড় সোজা আছে, ভালো মানুষ, ন্যায় মানুষ, সৎ মানুষ।’

এ ছাড়া ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের বিষয়ে র‍্যাব নব্য জেএমবির জঙ্গিরা জড়িত থাকার প্রতিবেদন দিলেও রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ বিএনপি নেতাদের জড়িত থাকার বিষয়টি সামনে এনেছে বলেও অভিযোগ করেন অনুষ্ঠানের আলোচকরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী