শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শচীন ও শাহরুখ, কে কার ভক্ত?

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী শচীন টেন্ডুলকার।স্ব স্ব ক্ষেত্রে দুজনই বিখ্যাত।দুজনকেই বলা হয় ভারতের সেরা সেলেব্রেটি। তাদের অংসখ্য ভক্ত রয়েছে পুরো বিশ্বে। কিন্তু এটা জানেন কী তারা নিজেরাও একে অপরের ভক্ত।

সম্প্রতি সেই কথাই টুইট করে জানিয়েছেন শাহরুখ খান। আর পাল্টা এক টুইটে শচীন টেন্ডুলকারও স্বীকার করে নিয়েছেন তিনিও ভক্তদের ভক্ত।

শাহরুখ খান মঙ্গলবার এক টুইট বার্তায় লিখেন,শচীন, আম্প্যায়ার যাই বলুক তুমি আমার জন্য চিরকালই নট আউট। আমি তোমার ভক্ত। জয় মহারাষ্ট্র!

জবাবে শচীন টুইট বার্তায় লিখেন, আউট, নট আউট খেলারই নিয়ম। কিন্তু ভক্তদের সমর্থনটাই স্থায়ী। এপ্রিলে ‘ফ্যান’ দেখার অপেক্ষায় রইলাম।

শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে এপ্রিলে।বর্তমানে শাহরুখ তার নতুন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শাহরুখ খান নিজেও ক্রিকেটের সঙ্গে ভালোভাবেই জড়িত। আইপিএলের কলকাতা নাইট রাইডার্স এবং ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তাই শাহরুখ খানের শচীন টেন্ডুলকারের ভক্ত হওয়াটা মোটেও অস্বাভাবিক কিছু নয়।

শচীন টেন্ডুলকার ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করে। শচীন মোট ২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ওয়ান ডে এবং টেস্টে দুটোতেই তার সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত