শনিবার চালু হচ্ছে না মেট্রোরেল, কর্তৃপক্ষ যা বলছে


বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট মেট্রোরেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে মেট্রো চালুর নির্দেশনা দিয়েছিল।
কিন্তু, অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি।
এ অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এদিকে ডিএমটিসিএলের একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানটির কর্মীদের একটি অংশ বেতন-ভাতা বৃদ্ধিসহ ৬ দাবিতে কর্মবিরতিতে থাকায় শনিবার থেকে মেট্রোরেল চালু করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালনা পরীক্ষা শেষে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশন দিয়ে মেট্রোরেল পুনরায় চালু করতে মেট্রোরেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে হবে ডিএমটিসিএলকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













