শপথ অনুষ্ঠানে হিলারি ক্লিনটন


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটল হিলে উপস্থিত হয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
মার্কিন কংগ্রেসের ‘ক্যাপিটল হিলে’ ট্রাম্পের শপথ অনুষ্ঠান শুরুর পরপরই সেখানে আসেন ক্লিনটন দম্পতি।
অনুষ্ঠানে উপস্থিত প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ ডব্লিউ বুশসহ বিশিষ্ট ব্যক্তিরা। তবে ডেমোক্র্যাট দলের বেশ কিছু আইনপ্রণেতা এ অনুষ্ঠান বর্জন করেছেন।
হিলারি এই ভোটেই ট্রাম্পের কাছে পরাস্ত হয়েছিলেন। যদিও ভোটে হারার পরেই একথা জানিয়ে দিয়েছিলেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













