বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শপথ নিয়ে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন নবনির্বাচিত মেয়র সাক্কু

দ্বিতীয়বার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করলেন বিএনপি নেতা মনিরুর হক সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ পর্ব শেষে তিনি প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালামও করেন। এ সময় সাক্কু জানান, প্রধানমন্ত্রী তাঁকে সম্মান করেছেন, এ কারণে তিনিও তাকে সম্মান করেছেন।

গত ৩০ মার্চের ভোটে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারান সাক্কু। দুই মাসের বেশি সময় পর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিতে যান তিনি।

এ প্রসঙ্গে সাক্কু বলেন, ‘তার ৭০ বছর বয়স। তিনি একজন সিনিয়র লোক। তিনি প্রধানমন্ত্রী। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, এ কারণেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আমাকে সম্মান করেছেন, এ কারণে আমিও তাকে সম্মান করেছি। ’

প্রধানমন্ত্রী শপথের পর কী বলেছেন, জানতে চাইলে সাক্কু বলেন, “আজকে শপথ গ্রহণের পর তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন, সুন্দরভাবে কাজ করতে বলেছেন। বলেছেন, ‘আমি কাজ করাতে চাই, এখানে কোনো দল নাই’। ”

সাক্কু প্রথম মেয়র হন ২০১২ সালে। আওয়ামী লীগ নেতা আফজল খানকে হারিয়েই সে সময় তিনি জনপ্রতিনিধি হন। এরপর পাঁচ বছরে তিনি কুমিল্লায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড করেন। তবে বেশ কিছু প্রকল্প মেয়াদকালে শেষ করতে পারেননি তিনি।

প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে সাক্কু বলেন, ‘তিনি বলেছেন, তুমি কাজ কর, আমার সব সহযোগিতা পাবে। ’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। আরও ছিলেন সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিটলিও। তিনিও তার স্বামীর মত প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ