বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শফিককে গ্রেপ্তার সমালোচকদের জন্য সরকারের বার্তা’

সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে ‘সরকারের সমালোচকদের’ বার্তা দিয়েছেন বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শফিক রেহমানের মতো অন্যান্য সমালোচকেরাও গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকাস্থ সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরামের উদ্যোগে ‘বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে’ আয়োজিত এক আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “শফিক রেহমানকে গ্রেপ্তার করে সরকার বলতে চাচ্ছে, আপনারা যারা এখনো সরকারের বিরুদ্ধে কথা বলছেন তাদের অবস্থাও শফিক রেহমানের মতো হবে। এ বার্তা হচ্ছে নুরুল কবির, আসিফ নজরুল, গোলাম মোর্তজাসহ যারা সরকারের সমালোচনা করেন তাদের জন্য। সরকারের বিরুদ্ধে কথা বললেই ৮২ বছরের শফিক রেহমানের মতো গ্রেপ্তার হতে হবে।

নিখোঁজ ইলিয়াস আলী সরকারের কাছেই আছে দাবি করে রিজভী বলেন, “ওইদিন সরকারের সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে গেছে। সুতরাং ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে সরকার। অর্থাৎ সরকারের কাছেই ইলিয়াস আলী আছে, এটা সুস্পষ্ট।”

ঢাকাস্থ সিলেট জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী