বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শফিক তুহিন, কণা, ন্যানসি ও ইমরানের ‘আঁকিবুকি’

শফিক তুহিন, কণা, ন্যানসি ও ইমরান। জনপ্রিয়তা হিসেব করলে চারজনই দেশের সংগীতঅঙ্গনে প্রায় সমানে সমান। গান বাজারে কাজ করছেন নিয়মিত। এবারই প্রথম সময়ের এই চার জনপ্রিয় কণ্ঠ এক হলেন। ঈদ চমক হিসেবে তৈরি করলেন ‘আঁকিবুকি’। একটি দ্বৈত গানসহ আট গানের এই অ্যালবামের একক সুরকার শফিক তুহিন। তিনি ছাড়াও এতে গান লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, আবু সায়েম চৌধুরী এবং শুভ্রা নীলাঞ্জনা। গানগুলোর সংগীতায়োজন করেছেন জেকে, রেজওয়ান এবং রাফি।

`আঁকিবুকি’ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘প্রতিনিয়তই চেষ্টা করছি শুদ্ধ বাংলা গানের সঙ্গে নিজেকে বাঁচিয়ে রাখতে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সস্তা জনপ্রিয়তা নয়, বরং সময়ের জনপ্রিয় কণ্ঠগুলোকে সঙ্গে নিয়ে নিজের লেখা ও সুরটাকে শুদ্ধতর করতে চাই। চাই বাংলা গানের বিশ্বায়ন। গানগুলো শুনলে সেটি অনুভব করবেন শ্রোতারা।’

লাইভ টেকনোলজির ব্যানারে মুক্তি প্রতিক্ষীত এই অ্যালবামের তিনটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে এরইমধ্যে। নেপালের বিভিন্ন নৈসর্গিক লোকেশনে চিত্রায়িত গান তিনটির শিল্পীরা হলেন শফিক তুহিন-ন্যানসি, কণা এবং ইমরান। অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম এমন- মনে হয়, আসলে কতটা আমার, চন্দ্র হতে চাই না, হৃদ মাঝারে, একজনই প্রভৃতি।অ্যালবামের অডিও-ভিডিও দুটোই শিগরিই প্রকাশ পাচ্ছে অন্তর্জাল দুনিয়ায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত