শফিক রেহমান স্বীকার করেছে সে জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট কারণেই গ্রেফতার করা হয়েছে। আমরা যখন কাউকে গ্রেফতার করি তখন কোনো না কোনো সুনির্দিষ্ট কারণেই গ্রেফতার করি। তিনি নিজেও স্বীকার করেছেন এই ঘটনার সাথে জড়িত ছিলেন। তবে তদন্ত অবস্থায় আমি এর বেশি কিছু বলতে চাইছি না। তদন্ত শেষ হলে শিগগিরই তার সংশ্লিষ্টতার বিষয় বের হয়ে আসবে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধনী সমাবেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়ে বিএনপি অনেক কথাই বলে। তারা ভোটের আগে বলে ভোট কারচুপি হয়েছে। কিন্তু নির্বাচনে জয় লাভ করলে বলে ভালো নির্বাচন হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই ঘটনার সাথে প্রাথমিকভাবে দুই/তিনজনের জড়িত থাকার কথা জানা গেছে। শিগগিরই এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
মন্ত্রী এদেশে আইএস জঙ্গি থাকার কথা আবারো সরাসরি নাচক করে দিয়ে বলেন, এদেশে আইএস জঙ্গিদের কোনো অস্তিত্ব নেই। তবে আমাদের দেশীয় জঙ্গি রয়েছে। অনেকদিন ধরেই দেশীয় জঙ্গিরা সক্রিয় ছিল। আমাদের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় তারা নিয়ন্ত্রণে রয়েছে। কোথাও তাদের মাথাচারা দিয়ে উঠতে দেইনি।
তিনি আরো বলেন, কত হাজার জঙ্গি সক্রিয় আছে আমাদের কাছে তার সঠিক তথ্য নেই। তবে যারা এই জঙ্গি তৎপরতার সাথে জড়িত তারা সকলেই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
আসাদুজ্জামান বলেন, সাইবার ক্রাইম যাতে না হয় সেজন্য আমরা একটি ইউনিট করেছি। সেই ইউনিটে প্রশিক্ষিত অফিসার নিয়োগ দেয়া হচ্ছে যাতে অপরাধ দমনে ইউনিটি শক্তিশালী ভূমিকা রাখতে পারে।
কলেজ ছাত্রী তনু হত্যার বিষয়ে তিনি বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে। অতিদ্রুতই এ হত্যার রহস্য উন্মোচিত হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে নাগরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নতুন ভবনের উদ্বোধন করেন। পরে তিনি নবনির্মিত নাগরপুর থানা ভবনের উদ্বোধন করেন। এরপর উপজেলা মাঠে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় আরো বক্তব্য রাখেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













