শমসেরের পদত্যাগ নিয়ে মুখ খুললেন ফখরুল
দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর আকস্মিক পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট সফরে গিয়ে শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, “শমসের মবিন চৌধুরীর পদত্যাগে বিএনপির রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না।”
এর আগে সকাল সাড়ে ১২টার দিকে বিমানযোগে সিলেট পৌঁছান মির্জা ফখরুল। কিন্তু বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। সেখান থেকে স্ত্রীকে নিয়ে সোজা হযরত শাহজালাল (রহ.) মাজারে চলে যান ফখরুল।
উল্লেখ্য, অসুস্থতার কথা বলে বুধবার রাজনীতি থেকে পদত্যাগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। একইসঙ্গে বিএনপির সকল পদ থেকেও তিনি পদত্যাগের ঘোষণা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













